নরসিংদীতে মুক্তধারা নাট্য সম্প্রদায়ের রজত জয়ন্তীতে নাট্যোৎসব
২৩ নভেম্বর ২০১৯, ০২:০৫ এএম | আপডেট: ০৩ নভেম্বর ২০২৬, ১০:২০ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে মুক্তধারা নাট্য সম্প্রদায়ের রজত জয়ন্তী উৎসব উপলক্ষে দুইদিন ব্যাপী নাট্যোৎসবের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২২ নভেম্বর) বিকেলে নরসিংদী সরকারী কলেজের কৃষ্ণচূড়া চত্বরে সংগঠনটির নতুন-পুরোনো নাট্যকর্মীদের অংশগ্রহণে এর উদ্বোধন করা হয়।
স্মারক উন্মোচনের মধ্য দিয়ে সম্মিলিতভাবে উৎসবের উদ্বোধন করেন নরসিংদী সরকারী কলেজের সাবেক দুই অধ্যক্ষ মোহাম্মদ আলী ও গোলাম মোস্তাফা মিয়া, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের প্রেসিডিয়াম সদস্য উত্তম কুমার সাহা ও কেন্দ্রীয় পরিষদ সদস্য শাহ আলম, জেলা কালচারাল অফিসার শাহেলা খাতুন এবং মুক্তধারা নাট্য সম্প্রদায়ের সভাপতি জহিরুল ইসলাম মৃধা প্রমুখ।
দুইদিন ব্যাপী এই আয়োজনে শুক্রবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমির 'মাইক মাস্টার' ও ঢাকার বঙ্গলোক থিয়েটারের 'রুপচাঁন সুন্দরীর পালা' নামের দুটো নাটক মঞ্চস্থ হয়। শনিবার (২৩ নভেম্বর) মঞ্চস্থ হওয়ার কথা রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের 'দ্য সোয়ান সঙ' ও মুক্তধারা নাট্য সম্প্রদায়ের 'আদাব' নামের আরও দুটো নাটক।
বিভাগ : বিনোদন
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি