নরসিংদীতে “বর্ষাবরণ উৎসব” অনুষ্ঠিত
০৬ জুলাই ২০১৯, ০১:১১ পিএম | আপডেট: ১০ অক্টোবর ২০২৬, ১১:৫৯ এএম
নিজস্ব প্রতিবেদক:
বর্ষার গান, কবিতা আর প্রণয় ও বিরহের কথামালায় ব্যতিক্রমী অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ষাকে বরণ করে নিয়েছে নরসিংদী কালেক্টরেট কর্মচারী কল্যাণ সমিতি।
শুক্রবার (৫ জুলাই) সন্ধ্যা সাড়ে সাতটা থেকে রাত ১০ টা পর্যন্ত নরসিংদী শিল্পকলা একাডেমীর সামনে পলাশ তলায় অনুষ্ঠিত হয় “বর্ষাবরণ উৎসব”। এতে বর্ষাবরণ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন।
-20190706121058.jpg)
এ সময় জেলা প্রশাসক বলেন, উৎসব মানুষের মনকে গতিশীল করে, কাজের স্পৃহা বৃদ্ধি করে। কেননা মানুষ সব সময় কাজ নিয়ে ব্যস্ত থাকলে শরীরে কান্তি এসে যায়। সেই কান্তি দূর করে কাজের গতিকে বৃদ্ধি করতে হলে আনন্দ উৎসবের প্রয়োজন আছে। নরসিংদীতে প্রথমবারের মতো এই বর্ষাবরণ উৎসব আয়োজন করায় কালেক্টরেট কর্মচারী কল্যাণ সমিতি ধন্যবাদ পাওয়ার যোগ্য। এখন থেকে এই বর্ষা বরণ অনুষ্ঠানটি ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়ার আহবান জানান।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি মো: সায়েদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক সুষমা সুলতানা, প্রফেসর মোহাম্মদ আলী, কালেক্টর কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক শাহরিয়ার আহমেদসহ জেলা প্রশাসনের সদস্যরাও। বাঁধনহারা থিয়েটার স্কুলের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে দর্শকরা কৃত্রিম বৃষ্টির মাঝে নেচে গেয়ে আনন্দ উপভোগ করেন।
বিভাগ : বিনোদন
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ