নববর্ষ বরণ: আরশীনগরে সপ্তাহব্যাপী বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু
১৪ এপ্রিল ২০১৯, ০১:৪৪ পিএম | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২০ পিএম
নিজস্ব প্রতিবেদক ॥
বাংলা নববর্ষ ১৪২৬ বরণ উপলক্ষে নরসিংদী শহরের সামসুদ্দীন আহমেদ এছাক সংগীত একাডেমীর উদ্যোগে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বৈশাখী মেলা ও প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান। ঐতিহ্যবাহী আরশীনগর বটমূলে প্রতিবছরের ন্যায় এবারও এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন নরসিংদীর পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ।
সামসুদ্দীন আহমেদ এছাক সংগীত একাডেমীর সভাপতি হারুন অর রশিদের সভাপতিত্বে এসময় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সূর্যকান্ত দাস, সাবেক অধ্যক্ষ মোহাম্মদ আলী, সাবেক অধ্যক্ষ গোলাম মোস্তাফা মিয়া, নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার জাকির হাসান, সংরক্ষিত আসনের সাবেক এমপি বেগম রোকেয়া আহমেদ লাকী,
নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান। সামসুদ্দীন আহমেদ এছাক সংগীত একাডেমীর সাধারণ সম্পাদক জাকির হোসেনের উপস্থাপনায় আলোচনা অনুষ্ঠান শেষে সংগীত পরিবেশনায় ছিল আমরা ক’জন সুরেশ্বরী শিল্পীগোষ্ঠী ও সামসুদ্দীন আহমেদ এছাক সংগীত একাডেমী।
বিভাগ : বিনোদন
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা