নরসিংদীতে কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের জন্মদিন পালন
১৩ নভেম্বর ২০২১, ০৭:৫৫ পিএম | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৮ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৩তম জন্মদিন পালন করা হয়েছে। এই উপলক্ষে শনিবার পথশিশুদের মধ্যে খাবার বিতরণ, কেক কাটা ও একযোগে একশো ফানুস ওড়ানো হয়। হিমু পরিবহণ নামে একটি সংগঠনের উদ্যোগে নরসিংদী রেলওয়ে স্টেশন সংলগ্ন পৌরপার্কে সন্ধ্যায় এই ফানুস উৎসবের আয়োজন করা হয়।
এর আগে অর্ধশতাধিক পথশিশুর মধ্যে দুপুরের খাবার বিতরণ, বিকেলে কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আবৃত্তিকার ও নাট্য সংগঠক প্রলয় জামান, মুক্তধারা নাট্য সম্প্রদায়ের সাধারণ সম্পাদক হাসান মাহমুদ, আলোকিত নরসিংদী সংগঠনের সভাপতি আব্দুল্লাহ আল মামুন রাসেল, কবি এমরানুর রেজা, প্রথম আলো বন্ধুসভার সাবেক সাহিত্য সম্পাদক খান মোহাম্মদ মৃদুল প্রমুখ।
আয়োজকরা জানান, কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের একদল ভক্তকে নিয়ে ২০১৪ সালে যাত্রা শুরু করে “টিম হিমু পরিবহণ” নরসিংদী। এরপর থেকে স্থানীয়ভাবে ক্যান্সার সচেতনতাসহ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কাজ করে আসছে সংগঠনটি। হুমায়ূন আহমেদের ৭৩তম জন্মদিনকে স্মরণীয় রাখতে অসহায় বাচ্চাদের খাবার বিতরণ, কেক কাটা ও সাংস্কৃতিক সন্ধ্যার পাশাপাশি ফানুস উৎসব করা হয় । হুমায়ূন আহমেদের ফানুস ওড়াতে পছন্দ করতেন।
বিভাগ : বিনোদন
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা