নরসিংদীতে বঙ্গবন্ধুকে কবিতায় শ্রদ্ধাঞ্জলি সংস্কৃতিকর্মীদের
০১ সেপ্টেম্বর ২০২১, ০৬:০০ পিএম | আপডেট: ০৮ অক্টোবর ২০২৬, ০৯:১৯ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে 'তুমি মৃত্যুহীন প্রাণ, চেতনার শিখা জ্বলবে অনির্বাণ' এই স্লোগানে বঙ্গবন্ধুকে কবিতায় শ্রদ্ধাঞ্জলি জানানো হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় একঝাঁক সংস্কৃতিকর্মীর অংশগ্রহণে নরসিংদী পৌর মিলনায়তনে এই কবিতা আবৃত্তির আসর অনুষ্ঠিত হয়। জাতির জনক বঙ্গবন্ধুর ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করেন পৌরমেয়র আমজাদ হোসেন বাচ্চু।
আবৃত্তি শিল্পী প্রলয় জামানের পরিকল্পনা ও নির্দেশনায় অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন পৌরমেয়র আমজাদ হোসেন বাচ্চু, শাহ আলম, জহিরুল ইসলাম মৃধা ও মাইনুল রহমান খান। অনুষ্ঠানের আবহ সঙ্গীতে কণ্ঠ দেন চিত্রা বিশ্বাস, হৃদিতা সাহা আশা, মীর সাখাওয়াত ও টিপু সুলতান। এ সময় বাঁশি বাজিয়ে দর্শকদের মুগ্ধ করেন মো. সালাউদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ গোলাম মোস্তাফা মিয়া, বীর মুক্তিযোদ্ধা মো. হাবিবুর রহমান, নরসিংদী কলেজ শিক্ষক সমিতির সভাপতি ও নরসিংদী ইন্ডিপেন্ডেন্ট কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা এবং নরসিংদী পৌরসভার প্যানেল মেয়র পারভেজ খন্দকার প্রমুখ।
সমাপনী বক্তব্যে মেয়র আমজাদ হোসেন বাচ্চু বলেন, আমরা একগুচ্ছ কবিতা আবৃত্তির মাধ্যমে বঙ্গবন্ধুকে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছি। স্থানীয় সংস্কৃতিকর্মীদের নিয়ে ভবিষ্যতেও এমন ভিন্নতর সব আয়োজন আমরা অব্যাহত রাখবো।
বিভাগ : বিনোদন
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ