জাতীয় সংসদে ২০২০-২১ অর্থবছরের বাজেট পাস
৩০ জুন ২০২০, ০৪:২৮ পিএম | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৪ এএম
অর্থনীতি ডেস্ক:
জাতীয় সংসদে ২০২০-২১ অর্থবছরের ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট পাস হয়েছে। ১ জুলাই (বুধবার) থেকে নতুন বাজেট কার্যকর হবে। মঙ্গলবার (৩০ জুন) ড. স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠকে ২০২০-২১ অর্থবছরের এই বাজেট প্রস্তাব কণ্ঠভোটে পাস হয়। ১ জুলাই থেকে এ বাজেট কার্যকর হবে। গত ১১ জুন সংসদে বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
করোনাভাইরাস মহামারির মধ্যে এবার বাজেট অধিবেশন ছিল অন্য যেকোনো সময়ের চেয়ে ভিন্ন। সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর দীর্ঘ আলোচনার ইতিহাস থাকলেও এবার আলোচনা হয়েছে মাত্র দুইদিন। অর্থমন্ত্রীর বাজেট পেশের পর অধিবেশনজুড়ে এর ওপর আলোচনা করেন এমপিরা। তবে এবার প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনা হয়েছে খুব সীমিত আকারে। যা দেশের সংসদীয় ইতিহাসে রেকর্ড। এবার সম্পূরক বাজেটের ওপর একদিন আলোচনা করে সেদিনই তা পাস করা হয়। মূল বাজেটের ওপর আলোচনা হয় দুইদিন।
সচরাচর বাজেট অধিবেশন দীর্ঘ হয়। অধিবেশনে সম্পূরক বাজেটের উপর দুই থেকে চারদিন এবং সাধারণ বাজেট এর উপর ১২ থেকে ১৫ দিন আলোচনা হয়। বাজেট নিয়ে ৫০ থেকে শুরু করে ৬৫ ঘণ্টার মতো আলোচনা রেকর্ড রয়েছে। এর আগে ১৯৯৮ সালের বাজেট অধিবেশন ২০ কার্যদিবস চলেছিলো। এবার সম্পূরক ও মূল বাজেটের ওপর সব মিলিয়ে পাঁচ ঘণ্টার মতো আলোচনা হয়েছে।
করোনাভাইরাস মহামারির মধ্যে বসা অধিবেশনে সংক্রমণ এড়াতে প্রতিদিন ৮০-৯০ জন আইনপ্রণেতাকে নিয়ে কার্যক্রম চলে। মঙ্গলবার পর্যন্ত মোট ৭ কার্যদিবস চলে সংসদের অধিবেশন। সোমবার অর্থ বিল পাস করার পর মঙ্গলবার মহামারিকালের বাজেট জাতীয় সংসদে পাস হলো।
বিভাগ : অর্থনীতি
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা