ইন্ডিয়া-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপ লাইন প্রকল্পের ভিত্তিপ্রস্তর উদ্বোধন
০৩ ডিসেম্বর ২০২০, ১০:১৫ পিএম | আপডেট: ০৯ নভেম্বর ২০২৬, ০৩:৫১ পিএম
অর্থনীতি ডেস্ক:
ভারতের নুমালীগড় থেকে বাংলাদেশের পার্বতীপুর তেল ডিপোতে পাইপলাইনের মাধ্যমে আনা হবে জ্বালানি তেল। বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) দুপুরে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার সোনাপুকুর নামক স্থানে ‘ইন্ডিয়া-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপ লাইন প্রকল্পের’ ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন-বিপিসির চেয়ারম্যান আবু বকর ছিদ্দীক।
প্রকল্প পরিচালক টিপু সুলতান বলেন, ভারতের শিলিগুলির নুমালীগড় থেকে পাইপলাইনে পার্বতীপুর ডিপোতে জ্বালানি তেল আমদানির জন্য এই উদ্যোগ। ১৩১ কিলোমিটার পাইপলাইন দিয়ে সরাসরি তেল আসবে।
বিপিসির চেয়ারম্যান সাংবাদিকদের বলেন, ২০২২ সালের জুনের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার লক্ষ্য রয়েছে। পাইপলাইনের পাশাপাশি ৪ হাজার ৮০০ মেট্রিকটন ধারণ ক্ষমতার ছয়টি তেলের ট্যাংক ও দুটি ফায়ার ওয়াটার ট্যাংক নির্মাণ করা হবে।
কাজ শেষ হলে ভারত থেকে সরাসরি তেল আসবে। এতে পরিবহন খরচ কম হবে। দেশের উত্তরাঞ্চলে জ্বালানি তেলের সংকট হবে না।
ভারতের নুমালীগড় রিফাইনারি লিমিটেডের কানট্রি ম্যানেজার রাংকিশান খংগয়ের, পদ্মা ওয়েল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মাসুদুর রহমান, দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবু সালেহ মো. মাহফুজুল আলম, নীলফামারীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খন্দকার মো. নাহিদ হাসান অনুষ্ঠানে ছিলেন।
রাংকিশান খংগয়ের সাংবাদিকদের বলেন, পাইপলাইনের পাঁচ কিলোমিটার রয়েছে ভারতে। বাকিটা বাংলাদেশে। ভারতের অংশের কাজ যথাসময়ে শেষ হবে বলে তিনি আশা করেন।
বাংলাদেশ ও ভারতের মধ্যে ২০১৮ সালের ৯ এপ্রিল সমঝোতা চুক্তি স্বাক্ষরের পর সে বছরেই দুই দেশের প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন
বিভাগ : অর্থনীতি
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২
- নরসিংদীর হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ