কোন দিক দিয়ে নারীরা পিছিয়ে নেই: সাংসদ বুবলী
১৪ নভেম্বর ২০২১, ০৭:৪০ পিএম | আপডেট: ০৫ নভেম্বর ২০২৬, ১০:৩৪ এএম
নিজস্ব প্রতিবেদক:
ছেলেদের পাশাপাশি নারীরাও এখন সফল উদ্যোক্তা, কোন দিক দিয়ে নারীরা পিছিয়ে নেই। কিন্তু নারীদের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা নিজের পরিবার। কারণ নতুন উদ্যোক্তাদের থামিয়ে দিতে লোকের অভাব নেই। সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য তামান্না নুসরাত বুবলী এমপি এই মন্তব্য করেছেন।
তিনি আজ রোববার নরসিংদী পৌর শহরে শালিধায় একটি কমিউনিটি সেন্টারে “উৎপাদনশীলতা বৃদ্ধির কৌশল” বিষয়ক এক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন।
নারী উদ্যোক্তাদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, হালাল ব্যবসার ক্ষেত্রে আপনারা নিজের অবস্থান তৈরী করতে আমাকে পাশে পাবেন। এ প্রশিক্ষণের মাধ্যমে আপনারা দম রাখেন আর দৌড়ান ভয় কি, ব্যবসা করুন নিজের সম্মান ধরে রাখুন। আপনাদের পাশে আছি থাকবো ইনশাআল্লাহ্।
ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশন (এনপিও) এর জনবলের সক্ষমতা বৃদ্ধি এবং দেশব্যাপী উৎপাদনশীলতা বিষয় অবহিতকরণ শীর্ষক প্রকল্পের আওতায় “উৎপাদনশীলতা বৃদ্ধির কৌশল বিষয়ক” ৫দিন ব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করেন সাংসদ তামান্না নুসরাত বুবলী। জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি, বাংলাদেশ (নাসিব) এর উদ্যোগে এই প্রশিক্ষণে ৬০ জন নারী ও ৩০ জন পুরুষ শিল্প উদ্যোক্তা অংশগ্রহণ করছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি, বাংলাদেশ (নাসিব) নরসিংদী জেলা শাখার সভাপতি মো: রুস্তম আলী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশন (এনপিও)'র প্রকল্প পরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তা মুহাম্মদ আরিফুজ্জামান, জাতীয় মহিলা সংস্থা নরসিংদী জেলা শাখার চেয়ারম্যান তাহমিনা আক্তার লাইলী।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রকল্প সমন্বয়কারী ও এনপিও'র গবেষণা কর্মকর্তা মোঃ আকিবুল হক, এনপিও'র সিনিয়র রিসার্চ কর্মকর্তা ফরিদ উদ্দিন, নবধারা শিক্ষা পরিবারের সভাপতি মোতাহার হোসেন অনিক, নারী উদ্যোক্তা নাসরিন আক্তার প্রমুখ।
বিভাগ : অর্থনীতি
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি