উন্নত, সমৃদ্ধ ও বিজ্ঞানমনস্ক দেশ গড়ে তুলছেন শেখ হাসিনা: শ ম রেজাউল করিম
০৩ মার্চ ২০২১, ১০:০৬ পিএম | আপডেট: ২৩ অক্টোবর ২০২৬, ০৩:১৩ পিএম
নিজস্ব প্রতিবেদক:
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ও পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য শ ম রেজাউল করিম বলেছেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নত, সমৃদ্ধ ও বিজ্ঞানমনস্ক দেশ গড়ে তুলছেন। তিনি ক্লান্তিহীনভাবে দিন-রাত পরিশ্রম করে যাচ্ছেন। দেশ আজ উন্নয়নের অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে। ইতোমধ্যে বদলে যাওয়া বাংলাদেশ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ লাভ করেছে। এসবই শেখ হাসিনার যাদুকরী নেতৃত্বে সম্ভব হয়েছে। দেশের উন্নয়নের সকল কৃতিত্ব শেখ হাসিনার। তাই শেখ হাসিনার উপর বিশ্বাস রাখতে হবে।”
বুধবার (০৩ মার্চ) পিরোজপুরের নাজিরপুর স্টেডিয়ামে সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের বিগত দুই বছরের উন্নয়ন ও অগ্রযাত্রার ধারাবাহিকতায় পিরোজপুর-১ আসনের উন্নয়ন ও সম্ভাবনার দুই বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
এসময় শ ম রেজাউল করিম আরো বলেন, “আমি নির্বাচিত সংসদ সদস্য হিসেবে পিরোজপুরের মানুষের কাছে দায়বদ্ধ। আপনারা ভোট দিয়েছিলেন আমার বিত্ত-বৈভবকে বাড়ানোর জন্য নয়। ভোটের সময় বলেছিলাম এলাকার স্কুল-কলেজ, মসজিদ-মন্দির, রাস্তা-ঘাট উন্নয়নে আপনাদের কর্মী হিসেবে, সেবক হিসেবে কাজ করবো। সেটা আমি বিস্মৃত হতে চাইনি। সেকারণে আমি প্রাণপন দৌড়াচ্ছি। এলাকার উন্নয়নের জন্য আমি এক দপ্তর থেকে অন্য দপ্তর, এক মন্ত্রণালয় থেকে অন্য মন্ত্রণালয় ছুটে বেড়াচ্ছি। পিরোজপুরের উন্নয়ন আমার স্বপ্ন। আমার উপর বিশ্বাস রাখুন। পিরোজপুর-১ আসনে ২ হাজার ৫ শত ৮৯ কোটি ৬৫ লক্ষ টাকার অধিক অর্থমূল্যের উন্নয়ন প্রকল্প আমরা বিগত দুই বছরে পেয়েছি। এর বাইরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, অর্থনৈতিক অঞ্চল, হাউজিং, পলিটেকনিক ইনস্টিটিউট, টেক্সটাইল ইনস্টিটিউট, কৃষি গবেষণা ইনস্টিটিউট, হর্টিকালচার সেন্টার, কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রসহ অনেক প্রতিষ্ঠান পেয়েছি। পিরোজপুরে আমরা ব্রডগেজ রেল লাইন নিয়ে আসছি। আসুন আমরা সবাই মিলে উন্নত পিরোজপুর গড়ে তুলি।”
নাজিরপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মনীন্দ্রনাথ মজুমদারের সভাপতিত্বে সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ শাহ আলম, নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ওবায়দুর রহমান, নাজিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান অমূল্য রঞ্জন হালদার, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রোজিনা নাসরিন, পিরোজপুর জেলা যুবলীগের সভাপতি আক্তারুজ্জামান ফুলুসহ পিরোজপুর জেলা আওয়ামী লীগ, বিভিন্ন উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এসময় জনসভায় উপস্থিত ছিলেন।
এসময় পিরোজপুর-১ নির্বাচনী এলাকার পিরোজপুর সদর, নাজিরপুর ও নেছারাবাদে বিগত দুই বছরে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, অবকাঠামো, যাতায়াতসহ অন্যান্য খাতে উন্নয়নের চিত্র তুলে ধরেন মন্ত্রী।
বিভাগ : বাংলাদেশ
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি
- মা-বাবার ছেড়ে যাওয়া বিশেষ চাহিদাসম্পন্ন শিশুটির পাশে জেলা প্রশাসন
- স্থানীয় সরকার মন্ত্রীর সুস্থতা কামনায় নরসিংদীতে দোয়া মাহফিল
- রায়পুরায় পুলিশের বিশেষ অভিযান: ৩টি বিদেশি পিস্তল ও গুলিসহ ৩ জন গ্রেপ্তার
- রায়পুরায় পারিবারিক বিরোধের জেরে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ
- শিবপুরে পুকুরে বিষ প্রয়োগে ৫ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু