করোনাভাইরাস: দেশে সাড়ে ১৩ লাখ ছাড়িয়েছে টিকাগ্রহীতার সংখ্যা
১৬ ফেব্রুয়ারি ২০২১, ১০:১৭ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৩ পিএম
নিজস্ব প্রতিবেদক:
দেশব্যাপী চলমান করোনাভাইরাস টিকাদান কার্যক্রমে টিকাগ্রহীতার সংখ্যা সাড়ে ১৩ লাখ ছাড়িয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় প্রায় সোয়া দুই লাখ মানুষ টিকা নিয়েছেন। এ পর্যন্ত টিকাগ্রহীতাদের মধ্যে ৪৯০ জন বিরূপ প্রতিক্রিয়ার উপসর্গ বা অ্যাডভার্স ইভেন্ট ফলোইং ইমিউনাইজেশন (এইএফআই) রিপোর্ট করেছেন। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক এমআইএস ও লাইন ডিরেক্টর এইচআইএস অ্যান্ড ই-হেলথ অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৭ জানুয়ারি থেকে আজ মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) পর্যন্ত সারাদেশে ১৩ লাখ ৫৯ হাজার ৬১৩ জন নাগরিক টিকাগ্রহণ করেছেন। এর মধ্যে পুরুষ ৯ লাখ ২৩ হাজার ৫১৬ জন এবং নারী ৪ লাখ ৩৬ হাজার ৯৭ জন। তাদের মধ্যে ৪৯০ জন এইএফআই রিপোর্ট করেছেন।
এদিকে একদিনে টিকা নিয়েছেন দুই লাখ ২৬ হাজার ৯০২ জন। টিকাগ্রহীতার হিসাবে এটিই এ পর্যন্ত একদিনে সর্বোচ্চ। এর মধ্যে পুরুষ ১ লাখ ৪৯ হাজার ৮৯২ জন এবং নারী ৭৭ হাজার ১০ জন। টিকাগ্রহণের পর গত ২৪ ঘণ্টায় ২৫ জন বিরূপ প্রতিক্রিয়ার উপসর্গের রিপোর্ট করেছেন।
গত ২৪ ঘণ্টায় টিকাগ্রহণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ৭২ হাজার ৭৩৯ জন, ময়মনসিংহ বিভাগে নয় হাজার ৮৭২, চট্টগ্রাম বিভাগে ৪৯ হাজার, রাজশাহী বিভাগে ২৪ হাজার ৯২০জন, রংপুর বিভাগে ২০ হাজার ৮১১ জন, খুলনা বিভাগে ২৫ হাজার ২৬ জন, বরিশাল বিভাগে ১২ হাজার ১৩৬ এবং সিলেট বিভাগে ১২ হাজার ৩৯৮ জন টিকা নিয়েছেন।
বিভাগীয় পরিসংখ্যান অনুযায়ী মোট টিকাগ্রহণকারী ১৩ লাখ ৫৯ হাজার ৬১৩ জনের মধ্যে- ঢাকায় তিন লাখ ৭৫ হাজার ৪৪৪ জন, ময়মনসিংহে ৬০ হাজার ৬০২, চট্টগ্রামে তিন লাখ ১৯ হাজার ৯৫৯, রাজশাহীতে এক লাখ ৫৩ হাজার ৬৮৩, রংপুরে এক লাখ ২৭ হাজার ৪৪৫, খুলনায় এক লাখ ৫৩ হাজার ১৮৫ জন, বরিশালে ৬৩ হাজার ৬৫৯ এবং সিলেট বিভাগে এক লাখ পাঁচ হাজার ৬৩৬ জন টিকা নেন।
গত ২৭ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন। পরদিন ২৮ জানুয়ারি রাজধানীর সরকারি পাঁচটি হাসপাতাল এবং পরে ৭ ফেব্রুয়ারি থেকে রাজধানীসহ সারাদেশে এই টিকাদান কর্মসূচি শুরু হয়।
বিভাগ : বাংলাদেশ
- রাজনৈতিক জটিলতা ও প্রতিহিংসা মুক্ত হয়ে এগিয়ে যাবে বাংলাদেশের মানুষ: স্থানীয় সরকার মন্ত্রী
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি