করোনা প্রতিরোধী টিকা নিলেন স্বাস্থ্যমন্ত্রী
০৭ ফেব্রুয়ারি ২০২১, ০১:৫৬ পিএম | আপডেট: ০১ জুলাই ২০২৬, ১২:৩১ এএম
নিজস্ব প্রতিবেদক:
গণটিকাদান কর্মসূচির প্রথম দিনেই করোনাভাইরাস (কভিড-১৯) প্রতিরোধী টিকা নিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
রবিবার (০৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে টিকা নেন তিনি।
এর আগে স্বাস্থ্য অধিদপ্তরে করোনাভাইরাসের গণটিকাদান কর্মসূচির উদ্বোধনী বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সারা বছর ভ্যাকসিন কার্যক্রম চলবে। এটা এক মাসের কাজ নয়।
তিনি বলেন, করোনার টিকা পেতে ছয় মাস সময় লাগবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) থেকে কোভ্যাক্স (করোনার টিকা) আসবে। সেই টিকা দেওয়া হবে।
জাহিদ মালেক বলেন, মন্ত্রী-এমপিসহ সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা আজ টিকা নেবেন। এতে জনগণ আরও উদ্বুদ্ধ হবে। আপনারা টিকা নিন, সুস্থ থাকুন।
প্রথম দফায় অগ্রাধিকারভিত্তিক ১৮ শ্রেণির করোনাসম্মুখযোদ্ধা এবং ৫৫ বছর-ঊর্ধ্ব নাগরিকরা বিনামূল্যে এই টিকা পাবেন।
ইতিমধ্যেই দেশে আসা ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ৭০ লাখ টিকা দিয়েই শুরু হচ্ছে এই টিকাদান কর্মসূচি। এর মধ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছে ২০ লাখ এবং বাংলাদেশ কিনেছে ৫০ লাখ টিকা।
এর আগে এই টিকার পরীক্ষামূলক প্রয়োগ করেছে সরকার। গত ২৭ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে করোনাভাইরাসের টিকা কর্মসূচির উদ্বোধন করেন। ওই দিন বিভিন্ন পেশা ও শ্রেণির ২৬ জনকে টিকা দেওয়া হয়। পরদিন দেওয়া হয় ঢাকার পাঁচ হাসপাতালে পাঁচ শতাধিক মানুষকে।
বিভাগ : বাংলাদেশ
- বিনামূল্যে মদ না পেয়ে মদের দোকানে পেট্রোলের আগুন, ঝলসে গেল কর্মচারী
- রাজনৈতিক জটিলতা ও প্রতিহিংসা মুক্ত হয়ে এগিয়ে যাবে বাংলাদেশের মানুষ: স্থানীয় সরকার মন্ত্রী
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল