কিনতে পাওয়া যাবে না বেক্সিমকোর আনা করোনার টিকা
২৪ জানুয়ারি ২০২১, ১০:০৪ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪২ পিএম
টাইমস ডেস্ক:
বেক্সিমকোর আনা করোনার টিকা বাইরে কিনতে পাওয়া যাবে না বলে জানিয়েছেন বেক্সিমকোর ব্যবস্থাপনা পরিচালক ও সংসদ সদস্য নাজমুল হাসান পাপন। রবিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় টিকার সর্বশেষ তথ্য নিয়ে গুলশানের নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে নাজমুল হাসান পাপন এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, বেক্সিমকোর আনা করোনার টিকা বাণিজ্যিক নয়, বেসরকারিভাবে ১০ লাখ টিকা আনা হবে শুধুমাত্র ফার্মাসিউটিক্যালসগুলোর কর্মকর্তা কর্মচারীদের জন্য।
তিনি জানান, ভারত সরকার যে দামে টিকা কিনছে বাংলাদেশও একই দামে টিকা আনছে। সরকার আমাদের ৬৪ জেলার করোনার ভ্যাকসিন পৌঁছে দেয়ার কথা বলেছে। আমরা প্রতিটি জেলার সিভিল সার্জনের কাছে ভ্যাকসিন হস্তান্তর করবো। সরকার যেখানেই বলবে আমরা সেখানেই ভ্যাকসিন পৌঁছে দেব।
নাজমুল হাসান পাপন বলেন, সরকারের করোনার টিকা পাওয়ার অগ্রাধিকারের তালিকায় ওষুধ কোম্পানির প্রতিনিধিদের নাম নেই। কিন্তু যারা ওষুধ কোম্পানিতে চাকরি করে তারা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন। কারণ করোনাকালে আমরা একদিনও কারখানা বন্ধ রাখতে পারিনি। উৎপাদিত ওষুধ বিভিন্ন জায়গায় পৌঁছে দিতে হচ্ছে। তাই করোনার টিকা পাওয়ার অগ্রাধিকারের তালিকায় প্রতিনিধিদের নাম রাখার পক্ষে আমি।
ভারতের সিরাম ইনস্টিটিউটের সঙ্গে আগেই চুক্তি করেছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। চুক্তির আওতায় সরকারের জন্য ৩ কোটি ভ্যাকসিন আনবে প্রতিষ্ঠানটি। এছাড়া বেক্সিমকো আনবে আলাদাভাবে ১০ লাখ ডোজ।
ভারতের সিরাম ইনস্টিটিউট থেকে কেনা ৩ কোটি করোনা টিকার প্রথম চালান দেশে পৌঁছাবে সোমবার (২৫ জানুয়ারি)। এয়ার ইন্ডিয়ার বিশেষ ফ্লাইটে প্রথম চালানে ৫০ লাখ ডোজ টিকা দুপুরের মধ্যে দেশে পৌঁছাবে। জানা যায়, সিরামের টিকার প্রথম চালান ভারতের পুনে থেকে সড়ক পথে আসবে দিল্লিতে। পরে দিল্লী থেকে বিমানে ঢাকায় আনা হবে এসব টিকা।
বিভাগ : বাংলাদেশ
- বিনামূল্যে মদ না পেয়ে মদের দোকানে পেট্রোলের আগুন, ঝলসে গেল কর্মচারী
- রাজনৈতিক জটিলতা ও প্রতিহিংসা মুক্ত হয়ে এগিয়ে যাবে বাংলাদেশের মানুষ: স্থানীয় সরকার মন্ত্রী
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল