স্বাস্থ্যবিধি মেনে সারাদেশে শিক্ষার্থীদের হাতে নতুন বই দেয়া শুরু
০১ জানুয়ারি ২০২১, ০৫:১৩ পিএম | আপডেট: ২৪ নভেম্বর ২০২৬, ০৩:০৪ পিএম
নিজস্ব প্রতিবেদক:
করোনাভাইরাস মহামারীর কারণে এবার বই উৎসব না করে বিতরণ করা হচ্ছে নতুই বই। স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের হাতে বিনা মূল্যের পাঠ্যবই তুলে দিচ্ছে সারাদেশের স্কুল কর্তৃপক্ষ।
শুক্রবার (১ জানুয়ারি) সকাল থেকে দেশের বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় থেকে এই বই দেওয়া হচ্ছে।
সরেজমিন দেখা যায়, শিক্ষার্থী ও অভিভাবকেরা করোনার স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরে বিদ্যালয়ে এসে বই নিয়ে যাচ্ছেন। প্রাথমিকে শিক্ষার্থীদের পক্ষে অভিভাবকেরা স্কুলে গিয়ে বই নিচ্ছেন। তবে মাধ্যমিকের ক্ষেত্রে শিক্ষার্থীরা স্কুল থেকে বই নিচ্ছে।
করোনার সংক্রমণের কারণে এবার একদিনেই সব শিক্ষার্থী নতুন বই পাচ্ছে না। আজ থেকে শুরু করে ১২ দিন ধরে ভাগ ভাগ করে এই বই দেওয়া হবে।
এর আগে বৃহস্পতিবার বিনা মূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।
এদিন স্বাস্থ্যবিধি মেনে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র মিলনায়তনে প্রধানমন্ত্রীর পক্ষে শিক্ষামন্ত্রী দীপু মনি এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন কয়েকজন শিক্ষার্থীর হাতে নতুন পাঠ্যপুস্তক তুলে দেন।
উল্লেখ্য, ২০১০ সাল থেকে প্রতিবছর ১ জানুয়ারি সারা দেশে উৎসব করে শিক্ষার্থীদের হাতে বিনা মূল্যে নতুন পাঠ্যবই তুলে দেওয়া হচ্ছে। তবে এবার করোনার কারণে উৎসব ছাড়াই ধাপে ধাপে বই বিতরণ করা হচ্ছে।
করোনার সংক্রমণের কারণে গত বছরের ১৭ মার্চ থেকে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি চলছে। কয়েক দফায় আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত এই ছুটি বাড়ানো হয়েছে।
বিভাগ : বাংলাদেশ
- সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম যৌথ সভা
- পলাশে গণপিটুনিতে জেল পলাতক আসামি নিহত
- শিবপুরে দিনমজুরকে গুলি করে হত্যা
- বছরের পর বছর যাবে ওদের ডিসেম্বর আর ফিরে আসবে না: খায়রুল কবির খোকন
- নরসিংদীতে আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- শিবপুরে ট্রাকের সাথে সংঘর্ষে সিএনজি'র এক যাত্রী নিহত, আহত ৫
- অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মনজুর এলাহী এমপি
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার