সারাদেশে ২০টি ফায়ার স্টেশন চালু হচ্ছে আজ
২৭ ডিসেম্বর ২০২০, ১২:১০ পিএম | আপডেট: ২৪ নভেম্বর ২০২৬, ০৩:৩৪ পিএম
নিজস্ব প্রতিবেদক:
দেশব্যাপী নতুন ১২৯টি ফায়ার স্টেশন স্থাপনের অংশ হিসেবে আজ রোববার (২৭ ডিসেম্বর) ৮ বিভাগে নবনির্মিত ২০টি ফায়ার স্টেশন চালু হচ্ছে। বেলা ১১ টায় পুরান ঢাকার কাজী আলাউদ্দীন রোডে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরে উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শনিবার এসব তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা মো. রায়হান।
তিনি জানান, ৮ বিভাগে ২০ টি ফায়ার স্টেশন উদ্বোধন করা হবে। এর মধ্যে পাবনায় দুটি, মানিকগঞ্জে একটি, বগুড়ায় দুটি, চট্টগ্রামে একটি ফায়ার স্টেশন উদ্বোধন করা হবে। এছাড়া শরীয়তপুর, গোপালগঞ্জ, সিলেট ও মৌলভীবাজারের বিভিন্ন উপজেলায় ফায়ার স্টেশন উদ্বোধন করা হবে।
এদিকে গত নভেম্বরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২০ এর উদ্বোধনের সময় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দেশজুড়ে ৪৩৬টি ফায়ার স্টেশনের সঙ্গে ২০২১ সাল নাগাদ আরো ১২৯টি নতুন ফায়ার স্টেশন স্থাপন করা হবে। এগুলো স্থাপিত হলে ফায়ার স্টেশনের সংখ্যা ৫৬৫ টি দাঁড়াবে।
বিভাগ : বাংলাদেশ
- সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম যৌথ সভা
- পলাশে গণপিটুনিতে জেল পলাতক আসামি নিহত
- শিবপুরে দিনমজুরকে গুলি করে হত্যা
- বছরের পর বছর যাবে ওদের ডিসেম্বর আর ফিরে আসবে না: খায়রুল কবির খোকন
- নরসিংদীতে আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- শিবপুরে ট্রাকের সাথে সংঘর্ষে সিএনজি'র এক যাত্রী নিহত, আহত ৫
- অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মনজুর এলাহী এমপি
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার