বকশীগঞ্জে কম্বল নিয়ে দু:স্থ মানুষের পাশে ইউএনও

২১ ডিসেম্বর ২০২০, ০৬:০২ পিএম | আপডেট: ২৪ নভেম্বর ২০২৬, ০৩:৫৭ পিএম


বকশীগঞ্জে কম্বল নিয়ে দু:স্থ মানুষের পাশে ইউএনও

এস. এম আরিফুল হাসান:
জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে রাতের আধারে দু:স্থ মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার কম্বল বিতরন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুনমুন জাহান লিজা। রবিবার (২০ ডিসেম্বর) অর্ধরাত পর্যন্ত পথে পথে ঘুরে সবজি বিক্রেতা, ভ্যান চালক, রিকশা চালক, পথচারী, ভিক্ষুক, পাগল, চা বিক্রেতা, পান বিক্রেতা, ডিম বিক্রেতা, পাহারাদার, গ্রামপুলিশসহ বিভিন্ন পেশার জনগোষ্ঠীর মাঝে এই কম্বল বিতরণ করেন ইউএনও মুনমুন জাহান লিজা। এসময় ইউএনওর সাথে সহকারী কমিশনার (ভূমি) স্নিগ্ধা দাস উপস্থিত ছিলেন।


ইউএনও মুনমুন জাহান লিজা বলেন, শীতের রাতে নানা শ্রেনীর অসহায় দু:স্থ মানুষজন কর্ম করে বেড়ায়। ফলে তাদের একটু উষ্ণতার জন্য তাদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার কম্বল বিতরণ করেছি। যাতে তারা শীতে কষ্ট না করেন।


বিভাগ : বাংলাদেশ