গ্রাহক সেবায় ব্যর্থ গ্রামীণফোন, রয়েছে নেট কারচুপির অভিযোগ
০৫ সেপ্টেম্বর ২০১৯, ০২:৪৯ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ এএম
টাইমস ডেস্ক:
দেশের মোবাইল ফোন অপারেটর এর মধ্যে নিজেদের এক নম্বর দাবি করলেও গ্রামীণফোনের সেবা নিয়ে ত্যক্ত-বিরক্তির শেষ নেই গ্রাহকদের। প্রতিনিয়ত কল ড্রপ, ইন্টারনেট সেবায় কারচুপি, সেবা না পাওয়াসহ নানা অভিযোগ থাকছেই এই অপারেটরের বিরুদ্ধে। সরকার ব্যবস্থা না নেয়ায় সমস্যা বড় হয়েছে বলে মনে করে মুঠোফোন গ্রাহক সমিতি। তবে গ্রাহক সেবা নিশ্চিতে ব্যর্থ হওয়ায় এরইমধ্যে গ্রামীণফোনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তফা জব্বার।
জিএসএম সিম নিয়ে বাংলাদেশে গ্রামীণফোন শুরুটা ভালোভাবে করলেও দিন দিন কমতে থাকে তাদের গ্রাহক সেবার মান। দুর্বল নেটওয়ার্ক, ঘন ঘন কলড্রপ ও ইন্টারনেট সমস্যায় জর্জরিত দেশজুড়ে গ্রামীণফোনের প্রায় সাড়ে সাত কোটি গ্রাহক।
সক্ষমতার চেয়ে বেশি সিম বিক্রি করায় অনেক জায়গায় নেটওয়ার্ক পান না গ্রামীণফোনের গ্রাহকরা। ইন্টারনেট নিয়ে অভিযোগের অন্ত নেই। বড় বড় শহরেও দেখা মেলে না নেটের। ঘরের মধ্যে ঢুকে গেলে একেবারেই নেট পাওয়া মুশকিল হয়ে পড়ে ইন্টারনেটের। এছাড়া অফারের চেয়ে ডাটা কম দেয়া, মেয়াদ শেষে প্যাকেজের অব্যবহৃত ডাটা পরের মেয়াদের সাথে যুক্ত না করা, কাস্টমার কেয়ার ও কল সেন্টারে সেবা না পাওয়া- এমন অসংখ্যা অভিযোগ গ্রাহকদের।
মুঠোফোন গ্রাহক সমিতির সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, গ্রামীণফোনের বিরুদ্ধে সময়মত ব্যবস্থা নিলে এই সমস্যা এত বড় হতনা।
এসব অভিযোগ নিয়ে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তফা জব্বারের কাছে জানতে চাইলে তিনি বলেন, গ্রাহক সেবা নিশ্চিতের জন্য এমএনপি সেবা চালু করা হয়েছে। এরপরও গ্রামীণফোনের মত বড় অপারেটররা তাদের সেবার মান বাড়াচ্ছে না। তাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।
গ্রাহকদের প্রতারণার হাত থেকে রক্ষা করতে গ্রামীণফোনের বিরুদ্ধে সরকার আরো কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে বলেও জানান টেলিযোগাযোগমন্ত্রী।
বিভাগ : বাংলাদেশ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা