যুবদল নেতা হত্যা মামলায় পলাশের সাবেক এমপি পোটন রিমান্ডে
২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৫৩ পিএম | আপডেট: ০৪ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৪ পিএম
টাইমস ডেস্ক:
যুবদল নেতা শামীম হত্যা মামলায় গ্রেপ্তার নরসিংদী-২ (পলাশ) আসনের সাবেক এমপি কামাল আশরাফ খান পোটনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন। এ দিন তাঁকে কারাগার থেকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের ডিবি পুলিশের এসআই ফেরদৌস আলম তাঁর বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। শুনানি শেষে বিচারক ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
১৯ ডিসেম্বর রাজধানীর কেরানীগঞ্জ থেকে পোটনকে গ্রেপ্তার করে পুলিশ। পরের দিন তাঁকে কারাগারে পাঠায় আদালত।
২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী ঢাকায় মহাসমাবেশ ডাকে। মহাসমাবেশকে পণ্ড করার জন্য একই দিনে আওয়ামী লীগ পাল্টা সমাবেশ ডাকে। বিএনপি নেতা কর্মীদের হত্যা ও গুম করার উদ্দেশে পুলিশের সহায়তায় মহাসমাবেশে হামলা চালানো হয়। হামলায় যুবদল নেতা শামীম নিহত হন।
এ ঘটনায় ২০২৪ সালের ২৪ সেপ্টেম্বর রাজধানীর পল্টন থানায় একটি মামলা করা হয়।
বিভাগ : বাংলাদেশ
- পলাশে জামায়াতের সভায় হামলার প্রতিবাদে ৫ দলের প্রার্থীর যৌথ প্রতিবাদ
- শেখেরচরে জামায়াতের নির্বাচনী সভায় হামলা, অভিযোগ বিএনপির বিরুদ্ধে
- রায়পুরায় জুয়েলারী ব্যবসায়ীকে গুলি করে হত্যা
- পলাশে গুলি ও ইয়াবাসহ সন্ত্রাসী গ্রেপ্তার
- শিবপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় ৫ শতাধিক হাফেজ নিয়ে দোয়া
- ধানের শীষে ভোট দেয়ার কারণে মহিলাদের ধর্ষণ করেছিল যুবলীগ-ছাত্রলীগের সন্ত্রাসীরা :খায়রুল কবির খোকন
- রায়পুরায় অটোরিকশা নিয়ে বের হওয়া কিশোরের গলাকাটা মরদেহ উদ্ধার
- নরসিংদী প্রেসক্লাবের নতুন সভাপতি মাখন দাস, সম্পাদক আসাদুল হক পলাশ
- নরসিংদীতে শব্দদূষণকারী দুই যানবাহনকে অর্থদণ্ড
- বিশেষজ্ঞ দলের পরিদর্শনের পর জানা যাবে নরসিংদীতে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি