বিচারক যদি বিচার বেচাকেনা করেন সেটা ডাকাতির চেয়ে খারাপ: প্রধান বিচারপতি
০৩ মে ২০২৩, ০৯:১১ পিএম | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৪ পিএম
নারায়ণগঞ্জ প্রতিনিধি:
প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, বিচার বেচাকেনার জিনিস নয়, কোন বিচারক যদি বিচার বেচাকেনা করে, তাহলে সেটা ডাকাতির চেয়েও খারাপ। এ ধরনের বিচারককে উদ্র করে নেয়া হবে। তিনি আইনজীবীদের সহনশীল হওয়ারও আহ্বান জানান। বুধবার বিকেলে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি ভবনে আইনজীবীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধান বিচারপতি।
পরে আদালত প্রাঙ্গণে বিচারপ্রার্থীদের জন্য নির্মাণাধীন বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জ’ এর ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন।
অনুষ্ঠানে প্রধান বিচারপতি আরও বলেন, অনেক সময় বিচারপ্রার্থীদের ন্যায় বিচার পেতে কষ্ট হয়। এখনও আদালতের বারান্দায় ঘুরতে হচ্ছে। তাদের বিচারকাজটি দ্রুত শেষ করতে পারাটাই সাফল্য। বিচারপ্রার্থীরা যাতে সল্প সময়ে বিচার পায় সেজন্য বিচারকদের পাশাপাশি আইজীবীদের সহযোগিতা দরকার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুপ্রীম কোর্টের রেজিস্ট্রার জেনারেল গোলাম রব্বানী, হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার জেনারেল মুন্সি মো. মশিয়ার রহমান, জেলা ও দায়রা জজ মোহাম্মদ আস শামস জগলুল হোসেন, জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফারহানা ফেরদৌস, জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেলসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা ও আইনজীবীরা।
বিভাগ : বাংলাদেশ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা