নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টা করলে কঠোরভাবে দমন করা হবে: আইজিপি
২৯ এপ্রিল ২০২৩, ০৭:৪০ পিএম | আপডেট: ২৩ অক্টোবর ২০২৬, ০২:৩৩ পিএম
টাইমস ডেস্ক:
জাতীয় সংসদ নির্বাচনের আগে কেউ সহিংসতার মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টা করলে তা কঠোর হাতে দমন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। শনিবার দুপুরে সিলেট জেলা পুলিশ লাইন্সে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ হুঁশিয়ারি দেন আইজিপি।
এ সময় পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেন, নির্বাচনের সময় পুলিশ যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলা করতে প্রস্তুত। নির্বাচন কমিশন কর্তৃক অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করবে বাংলাদেশ পুলিশ।
তিনি আরও বলেন, জাতীয় নির্বাচনের আগে কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টা করলে কঠোর হাতে তা দমন করা হবে। নির্বাচনের আগে যারাই সহিংসতা সৃষ্টি করার চেষ্টা করবে তাদের দমন করার পূর্ণ সক্ষমতা পুলিশের রয়েছে।
সাম্প্রতিক সময়ে সারাদেশে বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডের ব্যাপারে আইজিপি বলেন, নির্বাচনের আগে সকল অনাকাঙ্ক্ষিত বিষয় রোধে আমাদের কড়া গোয়েন্দা নজরদারি রয়েছে। এছাড়া ঘটে যাওয়া এসব অগ্নিকাণ্ডের তদন্তও অব্যাহত রেখেছে পুলিশ। এসব ঘটনায় কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেন, প্রধানমন্ত্রীর জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে জঙ্গি ও সন্ত্রাস নিয়ন্ত্রণে সক্ষম হয়েছে পুলিশ। ভবিষ্যতেও যেকোনো পরিস্থিতি মোকাবেলায় পুলিশ সদা প্রস্তুত থাকবে।
রোহিঙ্গা ক্যাম্পের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রোহিঙ্গা ক্যাম্পে পুলিশ কাজ করছে। সেখান থেকে অস্ত্র উদ্ধার করা হচ্ছে, ক্যাম্পে অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় আনা হচ্ছে। শীঘ্রই রোহিঙ্গা ক্যাম্পের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে।
এর আগে, সকাল ১০টায় নগরীর আইনশৃঙ্খলার সামগ্রিক পরিস্থিতি নিয়ে সিলেট জেলা পুলিশ লাইন্সে কর্মরত পুলিশ কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন তিনি।
বিভাগ : বাংলাদেশ
- বড় বড় রাখাল যারা,বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি
- মা-বাবার ছেড়ে যাওয়া বিশেষ চাহিদাসম্পন্ন শিশুটির পাশে জেলা প্রশাসন
- স্থানীয় সরকার মন্ত্রীর সুস্থতা কামনায় নরসিংদীতে দোয়া মাহফিল
- রায়পুরায় পুলিশের বিশেষ অভিযান: ৩টি বিদেশি পিস্তল ও গুলিসহ ৩ জন গ্রেপ্তার
- রায়পুরায় পারিবারিক বিরোধের জেরে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ
- শিবপুরে পুকুরে বিষ প্রয়োগে ৫ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার