অরবিট রেস্টুরেন্টের কাচ্চি বিরিয়ানীতে সিগারেটের ফিল্টার, ভোক্তা অধিকারের জরিমানা
০২ নভেম্বর ২০২২, ০৭:৫০ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০০ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে অরবিট নামে একটি রেস্টুরেন্টের কাচ্চি বিরিয়ানীর প্লেটে সিগারেটের ফিল্টার পাওয়ায় ৬ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গত মঙ্গলবার নরসিংদী ভোক্তা অধিকার কার্যালয়ে শুনানি শেষে অরবিট রেস্টুরেন্ট উইথ পার্টি সেন্টারকে এই জরিমানা করা হয়। এর আগে সাইফুল নামে একজন গ্রাহক ভোক্তা অধিকারে এই অভিযোগ করেন।
আজ বুধবার ভোক্তা অধিকার নরসিংদী কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুস সালাম এই তথ্য নিশ্চিত করেছেন।
ভোক্তা অধিকার নরসিংদী কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুস সালাম জানান, শহরের সার্কিট হাউস সংলগ্ন অরবিট রেস্টুরেন্ট উইথপার্টি সেন্টারে গত ৪ অক্টোবর সাইফুল ইসলাম নামে একজন গ্রাহক খাবার খেতে যায়। এসময় ওই গ্রাহক অরবিট রেস্টুরেন্ট এর কর্মচারীকে কাচ্চি বিরানী ও হাফ লিটার পানির অর্ডার করেন। এসময় রেস্টুরেন্টের কর্মচারী যথাযথভাবে খাবার পরিবেশন করেন। সাইফুল ইসলাম কাচ্চি বিরিয়ানী খাবার সময় প্লেটের ভেতর সিগারেটের নিম্ন অংশ (ফিল্টার) দেখতে পায়। এই ঘটনার পর সাইফুল ইসলাম নরসিংদী ভোক্তা অধিকার কার্যালয়ে উপস্থিত হয়ে অরবিট রেস্টুরেন্ট উইথ পার্টি সেন্টারের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন।
উক্ত অভিযোগের ভিত্তিতে গত মঙ্গলবার নরসিংদী ভোক্তা অধিকার কার্যালয়ে শুনানি হয়। শুনানি শেষে অরবিট রেস্টুরেন্ট উইথ পার্টি সেন্টারকে ৬ হাজার টাকা জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
ভোক্তা অধিকার নরসিংদী কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুস সালাম জানান, খাদ্যে ভেজাল পাওয়ায় অরবিট রেস্টুরেন্ট উইথ পার্টি সেন্টারকে জরিমানার আওতায় এনে সঠিক নিয়মে রেস্টুরেন্ট চালানোর জন্য নির্দেশনা প্রদান করা হয়।
বিভাগ : বাংলাদেশ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা