জামালপুরে সাংবাদিক হত্যা: ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু বরখাস্ত
১৯ জুন ২০২৩, ০৬:১৭ পিএম | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৯ পিএম
নিজস্ব প্রতিবেদক:
গত বুধবার জামালপুর জেলার সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যার ঘটনায় বকশীগঞ্জ উপজেলার ৪নং সাধুরপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ। সোমবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, উক্ত বর্বর হত্যাকাণ্ডের ঘটনায় স্থানীয় সরকার বিভাগ হতে তাকে চূড়ান্তভাবে কেন অপসারণ করা হবে না মর্মে কারণ দর্শানোর নোটিশ প্রেরণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পত্র প্রাপ্তির ১০ (দশ) কার্য দিবসের মধ্যে ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে জবাব দিতে বলা হয়েছে।
সোমবার এ সংক্রান্ত এক নথিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম স্বাক্ষর করেন।
উল্লেখ্য, ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে র্যাব গত শনিবার পঞ্চগড় জেলা থেকে গ্রেপ্তার করে এবং গ্রেপ্তার পরবর্তীতে র্যাবের সংবাদ সম্মেলনে অভিযুক্ত বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু সাংবাদিক হত্যায় জড়িত মর্মে জানা যায়। উক্ত চেয়ারম্যান বর্তমানে জেল হাজতে রয়েছে।
বিভাগ : বাংলাদেশ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা