বরাদ্দ পাওয়া বাসায় না থাকলে বাড়িভাড়া বন্ধে প্রধানমন্ত্রীর নির্দেশ
২২ ডিসেম্বর ২০২০, ০৬:৩৯ পিএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪০ এএম
নিজস্ব প্রতিবেদক:
সরকারি কর্মকর্তা-কর্মচারীরা বরাদ্দ পাওয়া সরকারি বাসায় না থাকলে বাড়ি ভাড়া না দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, যাদের নামে সরকারি বাসা বরাদ্দ হবে, তাদের সেই বাসায় থাকতেই হবে। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন প্রকল্প অনুমোদন দিতে গিয়ে তিনি এ নির্দেশ দেন।
মঙ্গলবার (২২ ডিসেম্বর) অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে অনুমোদন দেওয়া হয় প্রকল্পটি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শেরেবাংলা নগরে এনইসি ভবনে অনুষ্ঠিত বৈঠকে যুক্ত হন।
একনেক শেষে এনইসি সম্মেলন কক্ষে পরিকল্পনা বিভাগের সিনিয়র সচিব আসাদুল ইসলাম জানান, অনেক বিদ্যালয় বা স্থানে দেখা যায় সরকারি কোয়ার্টারে অনেক সময় কর্মকর্তা বা শিক্ষকরা থাকেন না। ফলে এসব বাসা দিনের পর দিন খালি পড়ে থাকছে। না থাকার কারণ হচ্ছে, বেতন বেশি হওয়ায় বাড়ি ভাড়ার ভাতাও বেড়েছে। সরকারি কোয়ার্টার বাবদ যে ভাড়া কাটা হয় তার চেয়ে কম দামে তারা বাইরে ভাড়া বাসায় থাকেন। এ কারণে প্রধানমন্ত্রী এই নির্দেশনা দিয়েছেন।
আসাদুল ইসলাম আরও জানান, রেট শিডিউল পরিবর্তনের ক্ষেত্রে অবশ্যই অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন নিতে হবে। পরিকল্পনা মন্ত্রণালয় বিষয়টি খতিয়ে দেখবে। এছাড়া বিশ্ববিদ্যালয়গুলো স্বায়ত্তশাসিত হলেও তাদের জবাবদিহি ও দায়বদ্ধতা থাকতে হবে। এছাড়া বিশ্ববিদ্যালয়গুলোর জন্য মাস্টারপ্ল্যান তৈরির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী, যাতে বিশ্ববিদ্যালয়গুলো যত্রতত্র বিল্ডিং করতে না পারে। প্রকল্প বাস্তবায়নের মান নিশ্চিতের নির্দেশ দিয়েছেন তিনি। এছাড়া প্রত্যেক উপজেলার জন্য মাস্টারপ্ল্যান এবং যেখানে ভূ-পৃষ্ঠের উৎস থেকে পানি পাওয়া সম্ভব সেখানে সেই পানি ব্যবহার করতে বলেছেন প্রধানমন্ত্রী।
তিনি আরও বলেন, পর্যায়ক্রমে সারাদেশে গ্যাস মিটার স্থাপন করতে হবে। বিশেষ করে শিল্প খাতে মিটার স্থাপন করতে হবে। কারণ, শিল্প-কলকারখানাগুলোতে বাসাবাড়ির তুলনায় গ্যাসের ব্যবহার বেশি হয়।
বিভাগ : বাংলাদেশ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা