প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ক্রীড়া মন্ত্রণালয়ের অনুদান প্রদান
১৫ এপ্রিল ২০২০, ১০:০৩ পিএম | আপডেট: ০৭ নভেম্বর ২০২৬, ০২:০৭ এএম
স্পোর্টস ডেস্ক:
করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিকার করতে সরকার বন্ধ করে দিয়েছে সবকিছু। অনেক এলাকা করা হয়েছে লকডাউন। দিনমজুর ও খেটেখাওয়া মানুষগুলো পড়েছে বেকায়দায়। সরকার তাদের সাহায্য করতে নিয়েছে নানা উদ্যোগ। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রতিদিন সাহায্য যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে।
প্রধানমন্ত্রীর এই ত্রাণ তহবিলে প্রতিদিন বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান এবং মন্ত্রণালয় অর্থ দিয়ে আসছে। বুধবার (১৫ এপ্রিল) কয়েকটি মন্ত্রণালয় তাদের কর্মকর্তা-কর্মচারীদের একদিনের বেতন প্রদান করেছে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে। যার মধ্যে আছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ও।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনস্ত বিভিন্ন দফতর, সংস্থার কর্মকর্তা-কর্মচারীরা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে একদিনের বেতন দিলেও এ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল দিয়েছেন তার এক মাসের বেতন।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল বলেন, করোনাভাইরাস মোকাবিলায় মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও বিভিন্ন দপ্তর/সংস্থা-এর সব কর্মকর্তা ও কর্মচারীর এক দিনের বেতন ও আমার এক মাসের বেতন প্রদান করছি।
এ উপলক্ষে বুধবার গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সে অংশ নেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস অনুদানের চেক গ্রহণ করেন।
বিভাগ : খেলা
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার