প্রধানমন্ত্রীর মতামত নিয়ে ‘বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস’র সিদ্ধান্ত
১০ মার্চ ২০২০, ১০:১৯ পিএম | আপডেট: ০৫ অক্টোবর ২০২৬, ০৫:৩০ এএম
স্পোটর্স ডেস্ক:
বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস নির্ধারিত ১ থেকে ১০ এপ্রিল হবে কিনা সে সিদ্ধান্ত হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতামত নিয়ে। মঙ্গলবার (১০ মার্চ) গেমসের সাংগঠনিক কমিটির চেয়ারম্যান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সভা শেষে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি জানিয়েছেন, সভায় দুই ধরনের মতামতই এসেছে। কারো কারো বক্তব্য ছিল এ অবস্থায় গেমস পিছিয়ে দেয়াই ভালো। কেউ কেউ বলেছেন নির্ধারিত সময়ে করে ফেলতে। এখন আমাদের সিদ্ধান্ত গেমসের প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতামত নিয়ে যা করার তাই করবো।
এ নিয়ে সময় নষ্ট করতে চান না ক্রীড়া প্রতিমন্ত্রী। জানালেন, আজ রাতেই প্রধানমন্ত্রীর কাছে যাবেন। রাতে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যেতে পারি। এরপরই জানাতে পারবো গেমসের ভাগ্যে কি আছে।
এটি বাংলাদেশ গেমসের নবম আসর। সর্বশেষ আসর বসেছিল ২০১৩ সালে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উপলক্ষ্যে এই গেমসের নাম দেয়া হয়েছে ‘বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস’। অনেক ফেডারেশন বাছাই প্রক্রিয়া শুরুও করেছে। কিন্তু দেশে ৩ জন করোনাভাইরাস রোগী সনাক্তের পর গেমস নির্ধারিত সময়ে হওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
বিভাগ : খেলা
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ