শিবপুরে ঈদুল আজহা উপলক্ষে ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
১৬ জুলাই ২০২২, ০১:৩০ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৩ এএম
শেখ মানিক:
নরসিংদীর শিবপুর উপজেলার মজলিশপুরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ঈদুল আজহা উপলক্ষে মজলিশপুর যুবসমাজের উদ্যোগে শুক্রবার (১৫ জুলাই) বিকেলে স্থানীয় একটি মাঠে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।
ঘোড়াদৌড় প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনর রশীদ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মোহসীন নাজির, সাধারণ সম্পাদক আলহাজ্ব শামসুল আলম ভুইঁয়া রাখিল। উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক ফজলে রাব্বি খানের সার্বিক পরিচালনায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
ঘোড়াদৌড় প্রতিযোগিতায় তিনটি দলে বিভক্ত করে নয়টি দৌড় দেওয়া হয়। প্রতিযোগিতায় যারা বিজয়ী হয়েছেন তারা হলেন, ছোটদল: প্রথম স্থান অধিকার করেছেন মিলন ব্যাপারি (বড়দিয়া) ২য় হয়েছেন শফিকুল (একদুরিয়া), ৩য় হয়েছেন আব্দুল বাতেন (বড়চাপা)।
মাঝারি দল: প্রথম স্থান অধিকার করেছেন জামান (বড়চাপা), ২য় হয়েছেন সবুজ বাংলা (পাকুন্দিয়া) ৩য় হয়েছেন শামসুল ( মোহরপাড়া)।
বড় দল:প্রথম স্থান অধিকার করেছেন সবুজ বাংলা (পাকুন্দিয়া), ২য় হয়েছেন জব্বার (কিশোরগঞ্জ) ৩য় হয়েছেন হৃদয় বাংলা (কটিয়াদী)। পরে প্রতিযোগিদের মাঝে ছাগল, ওয়াল ফ্যান ও মোবাইলসহ বিভিন্ন ধরনের পুরস্কার বিতরণ করা হয়।
নারী-পুরুষ, শিশু-বৃদ্ধ থেকে শুরু করে কয়েক হাজার দর্শক ভিড় করেন খেলা দেখতে। আর তা দেখে মুগ্ধ হন উপস্থিত দর্শকরা।
বিভাগ : খেলা
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

এই বিভাগের আরও