রায়পুরায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা যুবক নিহত
২৪ নভেম্বর ২০২২, ০৪:২৩ পিএম | আপডেট: ১৯ অক্টোবর ২০২৬, ১১:৪৪ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর রায়পুরায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে ঢাকা-সিলেট-চট্টগ্রাম রেলপথের আমীরগঞ্জ রেলস্টেশনের সিগনালের পাশে এ দুর্ঘটনা ঘটে।
এ সময় ট্রেনের ইঞ্জিনের মাথায় থাকা প্রেসার মেশিন বিকল হয়ে যাওয়ায় প্রায় ১ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেনটি রায়পুরার আমীরগঞ্জ স্টেশনে প্রবেশ করার আগে অজ্ঞাতনামা এক যুবককে ধাক্কা দেয়। এ সময় যুবকের মাথায় থাকা একটি গাছের ডাল ছিটকে ট্রেনের প্রেসার মেশিনে লাগলে সেটি বন্ধ হয়ে যায় এবং কিছু দূর যাওয়ার পর ট্রেনটি থেমে যায়। এতে টানা ১ ঘণ্টা ঢাকা-সিলেট এবং ঢাকা-চট্টগ্রাম রেলপথের ১ লাইনের ট্রেন যোগাযোগ বন্ধ থাকে। আমীরগঞ্জ রেলস্টেশনের আউটারে থাকার পর ট্রেনটির প্রেসার মেশিন পুনরায় চালু হলে সিলেটের উদ্দেশে ছেড়ে যায়।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপ পরিদর্শক ইকবাল হোসেন জানান, বৃহস্পতিবার সকালে প্রায় ১ ঘণ্টা বন্ধ থাকার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- শিবপুরে পুকুরে বিষ প্রয়োগে ৫ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার